1. live@www.thebdpress.com : - : -
  2. info@www.thebdpress.com : - :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহান তুমি কার? গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্ততি সভা, ঢাকা জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন ডুনা’র উদ্যোগে “জুলাই গন অভ্যুত্থান দিবস” পালিত ‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন” বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা দমনে সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের প্রক্রিয়া ছিল টু স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়া ও বায়োমেট্রিক দেওয়ার পর তা তদন্তের জন্য আমাদের কাছে আসতো। তদন্ত সম্পন্ন হওয়ার পর সেটি আপলোড হতো। এখন আমরা বলছি, আপনারা বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করে দেবেন। আমরা এখান থেকে তদন্ত করে যথার্থতা পেলে অনুমোদন দিয়ে দেব। এতে একটি ধাপ কমে যাবে।’

তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে।

এনআইডি নবায়নের বিষয়ে ইসি সচিব বলেন, ১৫ বছর পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের ক্ষেত্রে নির্ধারিত ফরমে পরিবারের সদস্যদের তথ্য (ফ্যামিলি ট্রি) দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে তথ্যের সামঞ্জস্য নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে থাকা জন্মতারিখের ভিত্তিতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা সংশোধনের ক্ষমতা পাবেন। বর্তমানে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়।

ইসি সচিব জানান, বর্তমানে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সীদের তথ্য সংগ্রহ করা হয় এনআইডির জন্য। ১৮ বছর বয়সে পৌঁছানোর পর স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। এর আগে এসব তথ্য ডরমেন্ট অবস্থায় থাকে।

তিনি বলেন, তথ্য সংগ্রহের কার্যক্রম আরও নিচের স্তরে নেওয়া যায় কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। এটি এসএসসি, অষ্টম শ্রেণি বা প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে করা হবে কি না, সে বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট