1. live@www.thebdpress.com : - : -
  2. info@www.thebdpress.com : - :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহান তুমি কার? গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্ততি সভা, ঢাকা জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন ডুনা’র উদ্যোগে “জুলাই গন অভ্যুত্থান দিবস” পালিত ‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন” বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা দমনে সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আদাবর থানার অন্তর্ভুক্ত বেড়িবাঁধ ও সুনিবিড় হাউজিংয়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত নবদিগন্ত হাইস্কুলসংলগ্ন পরিবেশ দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। স্কুলের প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনার স্তূপ, যেখানে-সেখানে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বখাটেদের আড্ডা এবং জুয়ার বোর্ড বসানোর অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল।

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং এলাকার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আদাবর থানা পুলিশের উদ্যোগে একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন নবদিগন্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বিদ্যালয়কেন্দ্রিক পরিবেশ আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে।

সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে পরিচালিত এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নবদিগন্ত স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন সরকার বলেন, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলাই তাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট