
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট’২৬ তারিখে বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর প্রধান কার্যালয়ে অবস্থিত লজিক ফুড কর্নারে গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন এর কমিটি গঠন এবং ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠন এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিতি অংশীজনের সর্ব সম্মতিক্রমে ট্রাস্টি বোর্ড এর সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা কে মিটিং এর সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
উক্ত সভায় সকলের স্বতঃস্ফূর্ত আলোচনায় ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিন এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়;
ঢাকা জেলার আহ্বায়ক কমিটি আহ্বায়ক আলী হোসেন,সদস্য সচিব মো: সাবির আল রাজী, যুগ্ম আহ্বায়ক মো: শাহ আলম, খালেদা আক্তার রিয়া, মোঃ মাসুম বিল্লাহ।
ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি আহ্বায়ক এস এম জুবায়ের রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাবরুব ই মোর্শেদ ,সদস্য সচিব মোল্যা সরাফত আলী , যুগ্ম আহ্বায়ক ডা: সাঈদা ইয়াসমিন, সুমিত্রা রানী কুন্ডু, আমিনুল ইসলাম মন্টু, মো: মূর্তুজা কামাল জিয়ন, মো: আবু তারেক ।
ঢাকা মহানগর দক্ষিন আহ্বায়ক কমিটি আহ্বায়ক বি এম আনোয়ার হোসেন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুর রউফ, সদস্য সচিব মো: ফিরোজ হোসেন , যুগ্ম আহ্বায়ক মোঃ মাকসুদ হাসান ভূইয়া, এস এম গোলাম মোস্তফা বাবু, সরকার শাহজাহান সাজু।
উক্ত আলোচনা সভায় ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে নির্বাহী চেয়ারম্যান এস এম আজাদ সবার উদ্দেশ্যে বলেন সংগঠন আমাদের সবার তাই ‘দশের লাঠি একের বোঝা’ কে প্রাধান্য দিয়ে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহনে একটি প্রানবন্ত প্রোগ্রাম করা সময়ের দাবী।
ক্যাপ্টেন আনোয়ার বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে নিজ উদ্যোগে এগিয়ে আসি তাহলে কারো উপর প্রেশার পড়েনা। একটি সংগঠন কে উজ্জীবিত রাখতে সকলের অংশগ্রহন কাম্য,সেটা আর্থিক ভাবেও হতে পারে,শারিরীক শ্রমেও হতে পারে, মেধা-মননের প্রায়োগিক ভাবনায় ও হতে পারে।
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী সবার প্রতি অনুরোধ রাখেন, সর্ব ক্ষেত্রে সব সময় ট্রাস্টি বোর্ডের দায়িত্বশীল উদার ভুমিকা রেখে আসছে। উপস্থিতি অংশীজনেরা সবাই সমাজের দর্পন হিসেবে স্বীয় ভুমিকা পালন করলেই সমাজ এগিয়ে যাবে। আমরা যখনই সমাজ ও রাস্ট্রে অপ্রীতিকর ঘটনা দেখতে পাবো আপনাদের সাথে নিয়ে নুন্যতম প্রতিবাদ করার জন্য প্রস্তুত। বিগত দিনে প্রতিষ্ঠা বার্ষিকী,ভোক্তা অধিকার দিবস, মানবাধিকার দিবস সমুহ উদযাপনে আপনাদের সরব অংশীদারত্ব যেভাবে ছিলো আসন্ন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ২৪ আগস্ট’২৬ এর অনুষষ্ঠান উদযাপনের জন্যে আপনাদের সক্রিয় ভুমিকাই আমাদের সংগঠনে উজ্জ্বল ভুমিকার দাবীদার।
আলোচনা সভার সভাপতি ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান মো: হাসান আলী রেজা দোজা উপস্থিতি অংশীজনদের নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন – আমরা চলার পথে যেখানেই খাদ্যদ্রব্যের ভেজাল , খাদ্যদ্রব্যের মেয়াদ উত্তীর্ণ প্যাকেট, দ্রব্য মুল্যের অসহনীয় মুল্য বৃদ্বি ইত্যাদি দৃষ্টি গোচর হলে ভোক্তার অধিকার প্রতিষ্ঠিত করতে সবাইকে ভুমিকা রাখা সমাজের প্রতি অংগীকার, দেশের প্রতি অংগীকার। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে শিশু,নারী,বয়স্ক নাগরিক,পথচারীর অধিকার আদায়ে মানবাধিকার প্রতিষ্ঠা করতে সরকার, প্রশাসন, দেশের সকল রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন। বাংলাদেশ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার সমুহ যেনো প্রত্যেক নাগরিক ভোগ করতে পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম এর উপদেষ্টা আহমেদ নোমান, মোঃ আমিনুর রহমান, ট্রাস্টি বোর্ডের পরিচালক উন্নয়ন মো: নাসিরুদ্দিন রিপন, পরিচালক কল্যান মো: ফিরোজ আলম, পরিচালক আন্তর্জাতিক মো: ফরিদ উদ্দিন খান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সহ-সাধারন সম্পাদক সুব্রত রায়, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান, ঢাকা জেলা কমিটির নেতা মো: মাছুম বিল্লাহ, সরকার মিজানুর রহমান, গোলাম কিবরিয়া ও উল্লেখিত ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ।