1. live@www.thebdpress.com : - : -
  2. info@www.thebdpress.com : - :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্ততি সভা, ঢাকা জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন ডুনা’র উদ্যোগে “জুলাই গন অভ্যুত্থান দিবস” পালিত ‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন” বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা দমনে সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির লিওনেল মেসি কি অবসরে যাবেন?

লিওনেল মেসি কি অবসরে যাবেন?

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। ফাইনাল খেলেছে। স্বপ্নের ফাইনালে হেরেছে স্পেনের বিপক্ষে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারলেও ংআর্জেন্টাইন নাগরিকদের মন জয় করেছেন লিওনেল মেসিরা। চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলার আনন্দে দেশটির সরকার এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে। গতকাল রাতে আলবিসেলেস্তারা দেশে ফিরেছেন। তাদের রাজকীয়ভাবে বরণ করেছেন রাজধানী বুয়েন্স আইরেসের জনগণ। সবার আলোচনায় মেসির ফুটবল ক্যারিয়ার। ৩৯ বছর বয়সি মেসি তিন বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছেন একবার। ২০১৪ ও ২০২২ সালে গোল্ডেন বল জিতেছিলেন। এবার শিরোপা জিততে পারেননি। গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াইয়ে থেকেও জেতেননি। এখন সবার জানতে চাওয়া, মেসি কি খেলবেন নাকি অবসরে যাবেন? আটবারের বিশ্বসেরা ফুটবলার মেসি এখনো স্পষ্ট করেননি তাঁর অবস্থান। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ফাইনাল শেষে মিডিয়াকে বলেন, ‘যতদিন ইচ্ছা মেসি আর্জেন্টিনা দলে খেলবেন।’ ফাইনাল হারের পরের দিন ইনস্টাগ্রামে এক পোস্টে চ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, ‘এই কষ্ট অনেক বড়, এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমি ভালো দিকগুলোই মনে রাখতে চাই। যেসব ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। সেসব মুহূর্ত চিরদিন আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার ফলেই আমরা আবারও বিশ্বসেরাদের কাতারে জায়গা করে নিয়েছি। আজ হয়তো আমরা আমাদের অর্জনের মূল্য পুরোপুরি উপলব্ধি করতে পারছি না। কিন্তু মনে রাখতে হবে, এই দল টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। আমরা পুরো দেশকে একত্রিত করে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগাভাগি করেছি। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানাই।’ অবশ্য বিশ্বকাপ শুরুর আগে ও মাঝে নিজের ক্যারিয়ার নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মেসি।

জানিয়েছিলেন, ২০২৬ সালের বিশ্বকাপ তাঁর শেষ। এখন সময়ই বলবে ৩৯ বছর বয়সি কি খেলবেন, না অবসরে যাবেন? অবশ্য তিনি ক্লাব ফুটবলে খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি দলের পক্ষে। মেসি এর আগে ২০১৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকা কাপের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর অবসর নিয়েছিলেন। পরবর্তীতে আর্জেন্টাইন সমর্থকদের অনুরোধে ফিরে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। এবারের বিশ্বকাপে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রোয়েশিয়ার লুকা মদরিচ, ব্রাজিলের নেইমার অবসরের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু মেসি কিছু জানাননি। ফাইনালের আগে ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন, ‘এত বছরের সেরা প্রাপ্তি শুধু ট্রফিগুলোই ছিল না, বরং পুরো যাত্রাটাই ছিল আসল। এই দলের সঙ্গে প্রতিটি দিন ভাগ করে নেওয়া, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে একে অপরকে টেনে তোলা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই ছিল মূল বিষয়।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট