1. live@www.thebdpress.com : - : -
  2. info@www.thebdpress.com : - :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহান তুমি কার? গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্ততি সভা, ঢাকা জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি অনুমোদন ডুনা’র উদ্যোগে “জুলাই গন অভ্যুত্থান দিবস” পালিত ‍”রংপুরের নেতাদের নিয়ে তারেক রহমান: কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন” বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে স্থানীয় সরকারে নারী নেতৃত্ব: চ্যালেঞ্জ পেরিয়ে সম্ভাবনার পথে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও জনদুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ ডেঙ্গুতে ৫৬ মৃত্যু, মশা দমনে সামরিক ড্রোন নামাল শ্রীলঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির

বোরহান তুমি কার?

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : ১৫ তম বিসিএস কর্মকর্তা এফ এম বোরহান উদ্দিন। ২০২৫ সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের দায়িত্বে আছেন। অস্ট্রেলিয়ার হাই কমিশনারের মতো দায়িত্বশীল পদে থাকা অবস্থায় ফিজি’র রিক্রুটমেন্ট সিন্ডিকেট সর্দার ” The Anchor Care Global Migration & Consultant Ltd. ” চেয়ারম্যান মো. মাসুদুর রহমান (রিক্রুটিং লাইসেন্স নং- RL-১৭৬৫) বাংলাদেশের অফিসের ঠিকানা: হাউজ : ২১, রোড : ০১, সাভার, ডিওএইচএস, আশুলিয়া, ঢাকা- ১৩৪৪ এর বাসায় দাওয়াত খেয়েছেন। মাসুদের সাথে হাইকমিশনারের চুক্তি জনপ্রতি ১০০০ ফিজিয়ান ডলার।


হাই কমিশনার এফ এম বোরহানউদ্দিন স্বঘোষিত দক্ষিন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এর কনভেনার তারেক এর সাথেও মিটিং করেছেন। বর্তমান সরকার এর দলীয় সমর্থক বিএনপি ও বিরোধীদলীয় অংগ সংগঠন এর সদস্যরা তাদের বিষয়াদি নিয়ে সাক্ষাৎ চেয়েও পাননা বলে জানা যায়।
কথিত আছে সাবেক আইজিপি বেনজির দুই মাস হাইকমিশনারের ছত্রছায়ায় অস্ট্রেলিয়ায় ছিলেন এবং ব্যারিস্টার নিঝুম মজুমদারের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অস্ট্রেলিয়ান হাইকমিশনারের এহেন আচরন বর্তমান সরকারের আস্থা রাখার প্রতিদান দিচ্ছেন নাকি গোপনে ফ্যাসিস্ট সাথে সম্পর্ক রেখে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন! প্রচার আছে অস্ট্রেলিয়ার সাবেক হাই কমিশনার যিনি এখন জেলে আছেন লে: যে: মাসুদ উদ্দিন চৌধুরীর ভাব শিষ্য এই এফ এম বোরহান উদ্দিন। মাসুদ উদ্দিন এর দেখানো পথেই তিনি তার রাজত্ব চালাচ্ছেন।
এফ. এম. বোরহান উদ্দিন ২০২৫ সালের মার্চ মাসে এই পদে যোগদান করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে, তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাদার কূটনীতিক বোরহান উদ্দিন ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিদেশে তাঁর অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে- জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ কনসাল জেনারেল (ফেব্রুয়ারি ২০১৭-ডিসেম্বর ২০১৯) এবং ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ কনসাল জেনারেল (জুলাই ২০১৫-ফেব্রুয়ারি ২০১৭) হিসেবে দায়িত্ব পালন। এর আগে, তিনি কলম্বোতে বাংলাদেশ হাইকমিশনে (২০১২-২০১৫) কাউন্সিলর/মিনিস্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সিউল ও দুবাইয়ে বাংলাদেশ মিশনে ‘ফার্স্ট সেক্রেটারি’ এবং কায়রোতে বাংলাদেশ মিশনে ‘থার্ড সেক্রেটারি’/‘সেকেন্ড সেক্রেটারি’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আপাদমস্তক একজন কুটনৈতিক তার চাকুরী বিধিমালার কোড অব কন্ডাক্ট সম্পর্কে অবশ্যই ওয়াকেবহাল আছেন। তা সত্ত্বেও কিভাবে রিক্রুটিং এজেন্সীর মালিকের বাসায় দাওয়াত খেয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ঘটিয়েছেন তা প্রনিধান্যোগ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট